সিমের ব্যালেন্স ট্রান্সফার করার সিস্টেম
সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার সিস্টেম
অনেকেই জানে না এরকম একটি নতুন কিছু আজকে শেখাবো। অনেকেই বলবে ভাই এটা তো আমি জানি।
তাই আগেই বলে রাখি এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা জানে না।তো চলুন দেখে নিই কিভাবে নিজের ব্যালেন্স একই অপারেটর-এ ট্রান্সফার করবেন
* #বাংলালিংক_ব্যালেন্স_ট্রান্সফারঃ
▶সকল বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা অন্য প্রিপেইড গ্রাহকদের কাছে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন(নতুন সিমের জন্য সিম চালু করার এক মাস পর থেকে পারবেন)
প্রথমেই রেজিষ্ট্রেশন করতে হবে সেজন্য :
ডায়াল করুন *১০০০# ⇒ ব্যালেন্স ট্রান্সফার ⇒ জেনারেট পিন⇒ নিউ পিন⇒ (পপ-আপ মেসেজ আসবে) “You have successfully set your PIN”
ব্যাস আপনার রেজিষ্ট্রেশন হয়ে গেছে। এবার উপরে যে নিউ পিন দিয়েছেন সেটি সংরক্ষণ করে রাখুন কারন ব্যালেন্স ট্রান্সফার করতে হলে পিনটি লাগবে।
[ বাংলালিংক সমস্যার জন্য কল করুন ১২১ নম্বরে ]
ব্যালেন্স ট্রান্সফার করতে ডায়াল করুন *১০০০# ⇒ ব্যালেন্স ট্রান্সফার ⇒ আপনার পিন লিখুন ⇒ যে নম্বরে টাকা পাঠাবেন সে নম্বরটি লিখুন ⇒ একাউন্ট লিখুন
পিন কিভাবে পরিবর্তন কিরবেন? :
ডায়াল করুন *১০০০# ⇒ চেইঞ্জ পিন ⇒ বর্তমান পিন লিখুন ⇒ নতুন পিন লিখুন
একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা আর এক মাসে সর্বোচ্চ ১০০০ টাকা ট্রান্সফার করা যাবে। এজন্য আপনার ব্যালেন্স থেকে কোন চার্জ করা হবে না ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন।
* #গ্রামিণফোন_ব্যালেন্স_ট্রান্সফার (GP to GP)
প্রতিবার সর্বনিম্ন ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
রেজিস্টার করার জন্য :
ডায়াল করুন *১২১*১৫০০# তারপর ১ প্রেস করুন। এরপর সিমে একটি এসএমএস আসবে সেখানে আপনার পিন নম্বর চলে আসবে।
ব্যালেন্স ট্রান্সফার করার জন্য :
ডায়াল করুন *১২১*১৫০০# এবং ২ প্রেস করে ইন্সট্রাকশন ফলো করুন।
পিন পরিবর্তন করতে :
ডায়াল করুন *১২১*১৫০০# তারপর ৩ প্রেস করে
ইন্সট্রাকশন ফলো করুন।
* #রবি_ব্যালেন্স_ট্রান্সফার -( Robi to Robi)
রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে ব্যাবহার করুন My robi app.
ওপেন করে সাইড বার থেকে balance transfer option টিতে ক্লিক করে ব্যালেন্স ট্রান্সফার করুন অথবা ডায়াল করুন *১২৩*৪#
* #এয়ারটেল_ব্যালেন্স_ট্রান্সফার - airtel balance transfer :
এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে my airtel app ওপেন করে সাইড বার মেনু থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ক্লিক করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। অথবা ডায়াল করুন *১২১২#* #স্কিটো_ব্যালেন্স_ট্রান্সফার - skitto balance transfer :
Skitto সিমে ব্যালেন্স ট্রান্সফার এর জন্য skitto app এ প্রবেশ করুন এবং মেনু সাইডবার থেকে রিলোড এন্ড শেয়ার অপশন থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশন থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।বিস্তারিত কমেন্ট বক্সে ছবিসহ দেওয়া হয়েছে।
* #টেলিটক_ব্যালেন্স_ট্রান্সফার
*124* pin number * taka * Number #Pin number:পিন নম্বর প্রথমে 1234 দিয়ে চেষ্টা করুন যদি না হয় তবে 12345678 পর্যন্ত ব্যবহার করে চেষ্টা করতে পারেন।
Taka: যতটাকা পাঠাবেন তা লিখবেন
Number: যে টেলিটক নম্বরে টাকা পাঠাবেন তা লিখবেন।
[ যাবতীয় সমস্যা জন্য কল করুনঃ ১২১ নম্বরে ]
কোন মন্তব্য নেই
Thank you for your reply as 🥰