খোলা তালাকের পরিচয়।
খোলা তালাক(خلع)এর পরিচয় ও বিধান:
অভিধান অর্থ خلع=খুলে ফেলা । আর خلع المرأة অর্থ স্ত্রীর সম্পদের বিনিময়ে বিচ্ছেদ গ্রহণ করা।
মহিলার পক্ষ থেকে সম্পদের বিনিময়ের তালাকের দাবি হলে তাকেخلعবলে ।আর স্বামীর পক্ষ থেকে সম্পদের বিনিময় তালাকের দাবি করা হলে তাকে বলে طلاق على المال বলে ।
যদি স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় এবং তাদের আশঙ্কা হয় পারস্পরিক অসৎ ভাবের দোরুন তারা মহান আল্লাহর বিধি-বিধান কে রক্ষা করে চলতে পারবে না বা স্ত্রীর পক্ষ থেকে অবাধ্য অসদাচরণ ও বেয়াদবীমূলক ব্যবহার প্রকাশিত হয় এবং স্বামীর পক্ষ থেকে অন্যায় ভাবে স্ত্রীকে মারধর গালাগালি ইত্যাদি পাওয়া যায়, তাহলে স্ত্রী স্বামীকে মোহরের সম্পদ থেকে কিছু দিয়ে নিজেকে মুক্ত করতে চাইলে স্বামীর জন্য তা গ্রহণ করা জায়েজ হবে। আর এটা কেই পরিভাষায় খোলা বলে(خلع)খোলা ।
খোলা তালাক শুধু আয়াতে বর্ণিত আশংকার ক্ষেত্রে সীমিত নয় বরং সাধারণভাবেই তা বৈধ।
কোন মন্তব্য নেই
Thank you for your reply as 🥰