ইয়ামিন কত প্রকার ও তার হুকুম ।
শপথ কি? শপথ কত প্রকার ও কি কি ?
আভিধানিক পরিচয় :
শপথকে আরবিতে বলা হয় ইয়ামিন স্বাভাবিকভাবে কসম করাকে বুঝায়।
পরিভাষায় :
আল্লাহ তায়ালার নামে কোন বিষয়ে কসম করাকে ইয়ামিন বলে।ইয়ামিন তিনপ্রকার
• يمين لغو
1. يمين غموس
2. يمين منعقدة
1. ইয়ামিন লাগও:
يمين لغو
আল্লামা ইমাম আবু হানীফা রহমতুল্লাহি বলেন:
কোন অতীত বিষয় সম্পর্কে জানা না থাকার কারণে ধারণাপ্রসূত শপথ করা অথচ বিষয়টি মিথ্যা ।
ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন:
কোনরূপ ইচ্ছা ও উদ্দেশ্য ছাড়াই কথায় কথায় কসম করাই হচ্ছে ইয়ামেনে লাগবো বা বেহুদা কসম।
কসম এর হুকুম হলো
সর্বসম্মতিক্রমে ইয়ামিনে লাগবো এর কারণে কোন প্রকার গুনা হবে না এবং এর কাফ্ফারাও আবশ্যক হবেনাদুইনাম্বার ইয়ামিন
يمين متعقدة
ভবিষ্যতে কোন কাজ করা বা না করার উপরে কসম করাকে ইয়ামিনে মুন- আকিদা বলে ।
এর হুকুম হল
এর বিপরীত কাজ করলে কসম এর কাফ্ফারা দিতে হবে।
তিন নাম্বার
يمين غموس
ইয়ামেনে গোমুস :::: অতীতের কোন বিষয়ে স্বেচ্ছায় মিথ্যা কসম করাকে ইয়ামেনে গোমুস বলে।
এর হুকুম
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহী বলেন :
এপ্রকার ইয়ামেন বা শপথ ভঙ্গের কারণে গুনা হবে এবং কাফফারা ওয়াজিব হবে ।
অন্যান্য ইমামগণ বলেন :যে , কাফফারা ওয়াজিব হবে না তবে মারাত্মক গুনাহ হবে তওবা করলে মাফ পাওয়া যাবে।
উল্লেখ্য কোনো ভালো কাজ না করা অথবা ফরয-ওয়াজিব কাজকে না করার কসম করলে তা পূর্ণ করা জায়েয হবে না বরং তা ভঙ্গ করতে হবে ।
বা ভঙ্গ করা ওয়াজিব এবং এর কাফফারা দিয়ে দিতে হবে ।
কসমের কাফফারা:
কসমের কাফফারা কি এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন কসমের কাফফারা হলো:
فكفارته اطعام عشره مساكين من اوسط ما تطعمون اهليكم او كسوتهم او تحرير رقبه فمن
لم يجد فصيام ثلاثه ايام ذلك كفاره ايمانكم اذا حلفتم
(সূরা মায়েদা 89 )অর্থাৎ শপথ ভঙ্গ করার কাফ্ফারা হচ্ছে
(ক)
10 জন মিসকীনকে মধ্যম মানের খাদ্য খাওয়ানো যা নিজেদের পরিজনকে খাইয়া থাকো
(খ)
অথবা তাদেরকে বস্ত্র দান করা ।
(গ)কিংবা একটি ক্রীতদাস মুক্ত করে দেওয়া ।
আর যে ব্যক্তি এই তিনটির কোন একটি করার সামর্থ্য রাখে না সে তিনদিন রোজা রাখবে বস্তুত এটাই হচ্ছে তোমার কসমের কাফফারা যখন তোমরা শপথ ভঙ্গ করো ।
( সূরা মায়েদা 89)

কোন মন্তব্য নেই
Thank you for your reply as 🥰