Header Ads

Header ADS

কয়টি মাযহাব সত্য।

 মাযহাব নিয়ে একটি সন্দেহ ও তার নিরসন।


কোরআন হাদিস ইসলামের মাযহাব কেন চারটি।

অনেকের মনে সন্দেহ জাগে যে ,
আল্লাহ এক, নবী এক জন, কুরআন এক , তাহলে মাযহাব কেন এতগুলো আসলে মাযহাব অর্থ কি ?

তা ভালোভাবে খেয়াল করলে সন্দেহ থাকার কথা নয়।

আমাদের প্রথম বুঝতে হবে যে , মাজহাব শব্দ টা এখানে কোন অর্থে ব্যবহার হচ্ছে :

মাযহাবের অর্থ :
মাযহাব এখানে মতামতের অর্থে ধর্মের অর্থে নয়

মতামত, মতাদর্শ , ধর্ম এসবগুলো হতে পারে। কিন্তু এখানে মাযহাব অর্থ মতামত হিসেবে ব্যবহার হচ্ছে। ধর্ম হিসেবে নয় যে একাধিক মাযহাব থাকলে একাধিক ধর্ম হওয়া আবশ্যক হয়ে গেল।

মাযহাবের পরিচয়।


কারণ বিজ্ঞ ও ইজতেহাদের ক্ষমতাসম্পন্ন আলেম তথা মুজতাহিদ ইমামদের ব্যাখ্যা কে ইসলামের পরিভাষায় মাযহাব বলে আখ্যায়িত করা হয় ।

সুতরাং বিজ্ঞ ও ইজতেহাদের ক্ষমতা সম্পন্ন আলেম একাধিক থাকার ক্ষেত্রে কোন বিষয়ে তাদের ব্যাখ্যা ও একাধিক হতে পারে ।
এভাবে মাযহাব ও একাধিক হয়ে যেতে পারে এটা অসম্ভব কিছু নয়।


ইসলামের ইতিহাসে এই পরিক্রমায় মাযহাব একাধিক হয়েছে। আমাদের এই বিষয়টা ভালো করে বুঝতে হবে যে, সকল ইমামগণ কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের ব্যাখ্যাগুলো দিয়েছেন। কারো ব্যাখ্যা কোরআন হাদিসের বাহিরে নয় ।

কারণ আমরা দেখতে পাই যে কোন বিষয়ে ইমাম দের মধ্যে মতপার্থক্য হলেও প্রত্যেকের কাছেই নিজ নিজ মতের স্বপক্ষে কোরআন হাদিস থেকে স্পষ্ট একাধিক দলিল রয়েছে এবং কারো দলিলই অগ্রাহ্য করার মতো সুযোগ থাকে না।

তাই সকল মাযহাবে হক ও সত্য।
তবে অনুসরণ যেকোনো একটিরই করতে হবে।
কারণ একসাথে সবগুলো মাযহাবের অনুসরণ করা সম্ভব নয়।

আবার অনেকে একসাথে কয়েকটি মাযহাব অনুসরণ করতে গিয়ে সুযোগের সন্ধান করবে।
তাই যেকোনো একটি মাযহাব কে অনুসরণ করতে হবে একসাথে একাধিক মাযহাব অনুসরণ করা যুক্তিসঙ্গত নয়।



কোন মন্তব্য নেই

Thank you for your reply as 🥰

Blogger দ্বারা পরিচালিত.