নবজাতকের প্রতি অবহেলা অত্যাচার যিনা-ব্যভিচারের ফলাফল
ড্রেন ময়লার স্তুপ ও রাস্তার পার্শ্বে নালা-নর্দমায় নবজাতক।
সমাজ আজ কোন পথে ! রাস্তায়,ড্রেনে নবজাতক।
একসময় এ ধরনের ঘটনা অনেক বিরল হলেও বর্তমানে এমন ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয় ।
একটি সম্ভ্রান্ত পরিবার ও সমাজের জন্য এরকম ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও চিন্তনীয়।
এমন একটা ঘটনা আজ আপনাদের সামনে উপস্থাপন করছি
যা গত 15 সেপ্টেম্বর 2021 এ মানিকগঞ্জ ঘিওর এলাকায় সংঘঠিত হয়েছে ।
রাত তখন এগারোটা। গ্রামীণ পরিবেশ ছিল অত্যন্ত সুনসান নিরবতা । একেবারে পিনপতন নীরবতা।
কিন্তু হঠাৎ এলাকাবাসী একটি নবজাতকের চিৎকার শুনতে পায় । তার কান্নার আওয়াজ শুনে পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে রাস্তার মধ্যে ফুটফুটে একটি নবজাতক শিশুকে খুঁজে পায়।
কিছুক্ষণ পরপর থেমে থেমে কান্না করছে তার গায়ে ছিল না । কোনো কাপড় শরীরে রক্তের দাগ। এখনো শুকায়নি শিশুর নাভি ।
লোকজন তাকে কোলে তুলে নেয় এবং বাড়ি নিয়ে কাপড়-চোপড় পড়িয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরম মমতা দিয়ে মাতৃস্নেহে লালন পালন করেন।
এরকম ঘটনা দেশের মধ্যে এখন সচরাচর ঘটছে কিন্তু এগুলি কেন ঘটে ?
প্রায় প্রতি বছর 100 শিশু এভাবে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে।
কত শিশুকে রাস্তার পাশ থেকে কুকুরে টেনে হেঁচড়ে পেট চিরে খেয়েছে,
কত শিশু কবরস্থানের পাশে চিৎকার করে করে মারা গিয়েছে ।
কত শিশু নর্দমার পানিতে পড়ে পানি খেয়ে জন্ম গ্রহণের পরপরই মৃত্যুবরণ করেছে।
তারা কত নির্দয় মা কত পাশান বাবা সামান্য দেহের ভোগের জন্য দুই মিনিটের আনন্দের জন্য তারা একটা জীবনকে শেষ করে দিচ্ছে ।
পাঁচ মিনিটের যৌন উপভোগের জন্য কত বাচ্চা শিশু এভাবে অত্যাচারিত হচ্ছে।
এগুলো কি প্রতিরোধ করা সম্ভব নয়?
আমরা কি কোনভাবে এর জন্য দায়ী নয়
এর পেছনে দায়ী কে ?
আমাদের কোনো দায় আছে কি?
আমাদের কোন ভুলের কারণে এমন হচ্ছে?
আমরা যুবক-যুবতীদেরকে অবাধ মেলামেশার সুযোগ করে দেইনি?
আমরা কি তাদেরকে এই অপকর্মের পথ খুলে দেয় নি ?
তাদের বিয়ে-শাদির ব্যাপারে আমরা কি অবহেলা করছি না?
তাদেরকে আদর্শবান হিসেবে আমরা কি গড়তে পেরেছি?
তারা তো একদিন এরকম নিষ্পাপ শিশু ছিল , কিন্তু আমরাই তো আমাদের পরিবেশ থেকে তাদেরকে এই শিক্ষায় দিয়েছি ,আজ তারা জিনা-ব্যভিচারে লিপ্ত হয়ে জারজ সন্তান দুনিয়াতে নিয়ে আসছে। আর তাদেরকে এরকম করুন পরিনতির শিকার করছে।
এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে ।
সমাজকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে হবে।
সকল প্রকার অনৈতিক চলাফেরা আচার আচরণ দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করতে হবে তাহলেই সুশীল সমাজ গড়া সম্ভব হবে।
এ থেকে মুক্তির পথ খোঁজে আমাদেরকে সে পথে চলতে হবে।
তারই অনুসরণ করতে হবে। সমাজকে, সমজিক সম্পর্ককে, সমাজের অবস্থানকে অবিচল রাখতে হবে। পশ্চিমা বিশ্বের নেয় সমাজের পরিবারহীন হয়ে পড়লে আমাদের হবে না





কোন মন্তব্য নেই
Thank you for your reply as 🥰