আর নয় শিশুর প্রতি অবহেলা।
সামান্য একটু অবহেলার কারণে যেতে পারে আপনার প্রিয় শিশুর প্রাণ ।
মানুষ তার শিশুকে অত্যন্ত ভালোবাসে ।মহব্বত করে।অনেক ক্ষেত্রে নিজের প্রাণের চেয়েও শিশুকে প্রাধান্য দিয়ে থাকে ।
কিন্তু বেখেয়ালে সামান্য একটু অবহেলার কারণে অনেক সময় দেখা যায় শিশুর প্রাণ হারায়।
এমন একটি ঘটনা উল্লেখ করব আপনাদের জন্য 15 সেপ্টেম্বর 2021 এর একটি নিউজে প্রকাশিত হয়েছে এক বালতি পানিতে 1 বছরের শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।
নাম তার হাফেজা।
কেবলমাত্র হাঁটতে শিখেছে।
গুটিগুটি পায়ে সে হাটাহাটি করে।
পাড়া-প্রতিবেশীরা তা দেখে মুগ্ধ।
কিন্তু একদিন সে হাঁটতে-হাঁটতে বাবা-মা এবং সকল লোকজনের চোখের আড়ালে টয়লেটের মধ্যে প্রবেশ করে।
সেখানে পানি নিয়ে খেলতে খেলতে এক সময়ে বালতিতে রাখা পানিতে পড়ে মারা যায়।
তখনও কেউ টের পায়নি ।
সে কখনো হাঁটাহাঁটি করবে না মানুষকেও মুগ্ধ করবে না ।
ওই শিশুটির বাবা অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে শত চেষ্টা করেও কোন কিছু করতে পারে নি।
বরং কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
শিশুটির বাবা বলেন বড় মেয়েকে খাওয়ানোর সময় সে হাঁটতে-হাঁটতে হেঁটে হেঁটে বাথরুমের দিকে চলে যায় দরজা খোলা পেয়ে প্রবেশ করে।
সেখানে বালতিভর্তী পানিতে এসে খেলাধুলা করেছে ।খেলতে খেলতে সেখানে পড়ে যায় ।
এরকম অনেক ঘটনাই আমাদের পরিবারে সচরাচর হয়ে যেতে পারে সামান্য অসচেতনার কারণে।
কিন্তু একটু সচেতন হলেই আল্লাহ চাহেতো পরিবারের সকল সদস্য নিরাপদ থাকতে পারে।

কোন মন্তব্য নেই
Thank you for your reply as 🥰