Header Ads

Header ADS

কয়েকটি ইসলামী পরিভাষা

 


 ইসলামিক কিছু পরিভাষা।


ঈমান:

রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কর্তৃক আনীত ঐ সকল বিষয়ে স্পষ্ট ভাবে এবং অবধারিত রূপে প্রমাণিত সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু ইসলামের প্রতি আস্থাশীল হয়ে বিশ্বাস করা এবং স্বীকার করা আর কোরআন এবং হাদিস, সাহাবায়ে কেরাম এবং উম্মতের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী ধর্মের অবধারিত বিষয়সমূহের ব্যাখ্যা প্রদান করে।
এক কথায় ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলা হয় ।
মুমিন:
যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়।

ইসলাম :
ঈমান সহ আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু ইসলামের অনুগত্য করাকে ইসলাম বলা হয়।

মুসলমান :

ইসলাম ধর্মের অনুসারী মুসলমান / মুসলিম বলা হয় ।


কুফর:

যেসব বিষয়ের প্রতি বিশ্বাস রাখে ঈমান বলা হয়, প্রকাশ্যে এমন কোনো কিছুকে অস্বীকার করা বা তার প্রতি অন্তরের বিশ্বাস না থাকাকে কুফুর বলা হয় ।

কাফের:

যে কুফরীর উপর থাকে সে হলো কাফের।


শিরক:

আল্লাহর সত্তা তার সিফত গুণাবলী এবং তাঁর ইবাদতের কাউকে শরিক করা বা অংশীদার বানানো হলো শিরক।


মোনাফেকী:

প্রকাশকরা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করা অথচ অন্তরে কুফরী লুকিয়ে রাখা এরকম ধোকাবাজকে বলা হয় ।


মোনাফেক :

যে ব্যক্তি মোনাফেকি করে তাকে মোনাফেক বলা হয় ।

মুলহিদ বা জিন্দিক:

মৌলিকভাবে ও প্রকাশ্যে ইসলাম এবং ঈমানের অনুসারণ করে কিন্তু নামায-রোযা হজ্ব-যাকাত জান্নাত জাহান্নাম ইত্যাদি স্পষ্ট তথা অবধারিত বিষয়গুলোর এমন ব্যাখ্যা দেওয়া যা কোরআন-হাদিসের স্পষ্ট বিরুদ্ধ , এরা প্রকৃত মুমিন মুসলমান নয় কোরআনের পরিভাষায় তাকে বলা হয় মুলহিদ। আর হাদিসের পরিভাষা কাকে বলা হয় যিন্দিক।


মুরতাদ:

ইসলাম ধর্মের অনুসারী কোন ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করলে অথবা ঈমান পরিপন্থী কোনো কথা বা কাজ বললে তাকে বলা হয় মুরতাদ অথবা ধর্মত্যাগী।

ফাসেক:

প্রকাশ্যে যে ব্যক্তি গুনাহে কবিরা করে তাকে ফাসিক বলা হয়।

কোন মন্তব্য নেই

Thank you for your reply as 🥰

Blogger দ্বারা পরিচালিত.